মোবাইলে গুগলে মিটে ৩৬০ ডিগ্রি ভিডিও ব্যাকগ্রাউন্ড
গুগল মিট থেকে অনলাইনে কোনও মিটিংয়ে যোগদান এবার আগের থেকেও বেশি সহজ হয়ে গেল। এবার আপনার মোবাইলের স্ক্রিনেই গুগলের ৩৬০ ডিগ্রি ভিডিও ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন। আর তা করা হয়েছে গুগলের ভিডিও কলিং প্ল্যাটফর্মের জন্য।
আইওএস ও অ্যান্ড্রয়েড এই দুই ধরনের মোবাইলেই এই অত্যাধুনিক প্রযুক্তির স্বাদ পাওয়া যাবে ওই ব্যাকগ্রাউন্ডের হাত ধরে। এক ব্লগস্পটে এই সম্পর্কে বিস্তারিত জানিয়েছে গুগল।
গুগল বলছে, ‘মিট ব্যবহারকারীরা এবার ব্যবহার করতে পারেন নতুন ৩৬০ ডিগ্রি ভিডিও ব্যাকগ্রাউন্ড।’ গুগলের দাবি, ব্যবহারকারীরা আগের চেয়ে অনেক বেশি ভালো অভিজ্ঞতা পেতে চলেছেন এই গুগলের নতুন ব্যাকগ্রাউন্ডের হাত ধরে।
গুগল বলছে, ‘অ্যান্ড্রয়েড ও আইওএস ডিভাইসে সমস্ত গুগল ওয়ার্কস্পেস ব্যবহারকারীদের জন্য এটি প্রযোজ্য। এছাড়াও ব্যক্তিগত গুগল অ্যাকাউন্টের অধিকারীদের জন্যও এটি প্রযোজ্য। ’
এই নতুন চমকের সঙ্গে রয়েছে আরও 'নতুনত্ব'। যেখানে রেডিও বটন, ড্রপ ডাউন কি, চ্যাট অ্যাপ কার্ডে চেকবক্স থাকছে চ্যাট মেসেজ স্ট্রিমে। চ্যাট অ্যাপ থেকে পাঠানো কোনও তথ্য আদানপ্রদানে এটি সহায়তা করবে।
ডিবিটেক/বিএমটি







